K-221, খিলক্ষেত লেক সিটি কনকর্ড, ঢাকা ১২৩০কল: 01970-334096  |  saifur.dynamic@gmail.com
হোম / আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

খিলক্ষেত, ঢাকায় অবস্থিত অটোমোবাইল ওয়ার্কশপ ও কার সার্ভিস সেন্টার।

Dynamic Automobiles

Dynamic Automobiles একটি ইঞ্জিনিয়ার-পরিচালিত অটোমোবাইল ওয়ার্কশপ। LPG কনভার্সনের পাশাপাশি আমরা হাইব্রিড ও নন-হাইব্রিড সকল গাড়ির ডায়াগনসিস, মেকানিক্যাল রিপেয়ার এবং বডি ও পেইন্টের কাজ করে থাকি।

আমাদের কাজের মূল নীতি হলো আগে সঠিকভাবে সমস্যা নির্ণয় করা। অনুমানের ভিত্তিতে যন্ত্রাংশ পরিবর্তন করলে গ্রাহকের অপ্রয়োজনীয় খরচ হয়। তাই স্ক্যানার ও সরাসরি পরীক্ষার মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ বের করে কেবল প্রয়োজনীয় কাজটুকু করা হয়।

প্রতিটি কাজ দক্ষ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে সম্পন্ন হয়, যাতে আপনার গাড়ি নিরাপদ ও দীর্ঘদিন সচল থাকে।

Dynamic Automobiles

আমাদের অঙ্গীকার

সঠিক নির্ণয়

প্রতিটি সমাধানের শুরু সঠিক ও প্রমাণভিত্তিক নির্ণয় থেকে।

স্বচ্ছতা

কী কাজ প্রয়োজন, কেন প্রয়োজন এবং কত খরচ হবে, আগেই জানানো।

নিরাপত্তা

LPG ও হাইব্রিড সিস্টেমে নিরাপত্তার নিয়ম মেনে কাজ।

দীর্ঘমেয়াদি সম্পর্ক

একবারের সার্ভিস নয়, আপনার গাড়ির নিয়মিত যত্নের নির্ভরযোগ্য জায়গা।

যেসব গাড়ি আমরা সার্ভিস করি

গাড়ির ধরনউদাহরণ
হাইব্রিডToyota Aqua, Axio, Prius, Honda Vezel, Grace সহ সকল হাইব্রিড মডেল
নন-হাইব্রিডপেট্রোল ও অকটেনচালিত সকল ব্র্যান্ডের সেডান, হ্যাচব্যাক ও SUV
LPG-চালিতনতুন কনভার্সন এবং অন্য স্থানে কনভার্ট করা গাড়ির সার্ভিস ও টিউনিং

আপনার গাড়ির বর্তমান অবস্থা জানুন

বিনামূল্যে কম্পিউটারাইজড হেলথ চেকআপের জন্য আজই সময় নির্ধারণ করুন।